Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

সাংবাদিক রিপন দে’র পিতৃবিয়োগ, বিভিন্ন মহলের শোক

ষ্টাফ রিপোর্টারঃ
দৈনিক দেশ রূপান্তর, বিজনেস স্ট্যান্ডার ও নিউজ বাংলা ২৪ ডট কমের মৌলভীবাজার জেলা প্রতিনিধি ও মৌলভীবাজার প্রেসক্লাব-এর স্থায়ী সদস্য সাংবাদিক রিপন দে-এর পিতা রাখাল চন্দ্র দে মারা গেছেন।
গতকাল বুধবার (২৪ আগস্ট) রাতে ৯টা ৩০ মিনিটে সিলেটের পার্কভিউ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

রাখাল চন্দ্র দে এর মৃত্যুতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান পৃথক পৃথক ভাবে শোক প্রকাশ করেছেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X