Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

সিলেটে পাঁচ দফা দাবিতে পরিবহন ধর্মঘট মৌলভীবাজারে দুর্ভোগে যাত্রীরা

ষ্টাফ রিপোর্টার
পাঁচ দফা দাবিতে সিলেট জেলায় কর্মবিরতি পালন করেছেন পরিবহন শ্রমিকরা। সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের ডাকে মঙ্গলবার দিনব্যাপি সিলেট জেলায় এই কর্মসূচি পালিত হয়। বুধবার থেকে পুরো সিলেট বিভাগে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন পরিবহন শ্রমিক সংগঠনের নেতারা। পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘটে চরম দুর্ভোগে পড়েন দুরপাল্লার যাত্রীরা।
বিশেষ করে স্কুল, কলেজ শিক্ষার্থীরা, চাকুরিজীবীরা বেশ ভোগান্তিতে পড়েছেন। মৌলভীবাজারের অনেক যাত্রীরা জরুরি কাজে মঙ্গলবার সিলেট যেতে পারেনি।
ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, সকাল থেকে দূরদূরান্তের যাত্রীদের গাড়ির জন্য রাস্তায় অপেক্ষা করেন। সিলেট থেকে কোনো গাড়িই মৌলভীবাজার কিংবা ঢাকায় ছেড়ে যায়নি। অনেকেই গাড়ি না পেয়ে বাড়িতে চলে যান। রিপন আহমদ বলেন, কয়েক ঘন্টা দাঁড়িয়েও সিলেটে যাওয়ার জন্য গাড়ি পাইনি। দূরদুরান্তের অনেক মানুষ সকাল থেকে গাড়ির জন্য অপেক্ষা করছেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X