Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে ২৮ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন

ষ্টাফ রিপোর্টারঃ
আসন্ন মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে ২৮ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিকে চেয়ারম্যান পদে একক মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান। প্রতিদ্বন্দ্বি কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
মিছবাহুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার বেলা ২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। এসময় আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাধারণ সদস্য পদে ৭টি আসনের বিপরীতে ২৮জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩টি আসনের বিপরীতে ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X