Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে আনসার সদস্যদের থেকে নেয়া হয়েছে সাদা কাগজে স্বাক্ষর

ষ্টাফ রিপোর্টারঃ
“উৎকোচ দিয়ে ছয় দিনের চাকুরিতে আনসাররা” শিরোনামে ০৬ অক্টোবর দৈনিক যুগান্তরে সংবাদ প্রকাশের পর দুর্নীতিকে দামাচাপা দিতে নানা পায়তারা করছে আনসার ও ভিডিপি জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা। সংবাদ প্রকাশের পরপরই সংবাদের সাথে সংশ্লিষ্ট আনসার সদস্যদের প্রথমে ডেকে নেয়া হয় উপজেলা কার্যালয়ে। সেখান থেকে নিয়ে যাওয়া হয় জেলা কার্যালয়ে। জেলা কার্যালয়ে আনসার সদস্যদের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর রাখা হয় এবং তাদেরকে শাশিয়ে দেয়া হয় ঘুষ দেয়ার বিষয়টি কারো কাছে স্বীকার না করার জন্য। আবার কারো কারো প্রশিক্ষণের সনদপত্রও রাখা হয়েছে।
এবিষয়ে মৌলভীবাজার জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ড মোঃ সেফাউল হোসেন বলেন, এরকম সাদা কাগজে স্বাক্ষর নেয়ার কথা নয়। কোনো কর্মকর্তা সাদা কাগজে আনসার সদস্যদের কাছ থেকে স্বাক্ষর নিয়ে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X