Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কেন্দ্রীয় নেতাদের

ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার জেলা যুবলীগের সম্মেলনকে কেন্দ্র করে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন যুবলীগের কেন্দ্রীয় নেতারা। শনিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের মতবিনিময় সভায় মিলিত হন।
এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগে যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল আলম জোয়ার্দ্দার সৈকত, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. রেজাউল করিম, উপ-মহিলা সম্পাদক সৈয়দা সানজিদা শারমিন, উপ-সাংস্কৃতিক সম্পাদক ফজলে রাব্বি স্মরন, কেন্দ্র কমিটির সদস্য ফয়জুল হক মুবিন, কেন্দ্রীয় যুবলীগে প্রচার সম্পাদক জয়দেব নন্দী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. আব্দুল মুকিত চৌধুরী, জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ ও সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন প্রমুখ।
সাংবাদিক সম্মেলনে জানানো হয়- সম্মেলনের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবার কথা রয়েছে- যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিল। এছাড়া বাংলাদেশ আওয়মীলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
১০ অক্টোবর সোমবার মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২০১৭ সালের ৪ মে মৌলভীবাজার জেলা যুবলীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে সভাপতি হিসেবে নাহিদ আহমদ ও সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দ রেজাউর রহমান সুমন নির্বাচিত করার দুই বছর পর ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়েছিল। ৫ বছর পর ফের কমিটি করা হচ্ছে।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X