Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে চলচ্চিত্র বিষয়ক কর্মশালা

ষ্টাফ রিপোর্টার:
মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে শুক্রবার সকাল থেকে দুই দিন ব্যাপি চলচ্চিত্র বিষয়ক কর্মশালা শুরু হয়েছে।
জেলা সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা জ্যোতি সিনহার সভাপতিত্বে কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, আবিদ মল্লিক। এছাড়াও উপস্থিত ছিলেন বিটিভি’র মৌলভীবাজার জেলা প্রতিনিধি হাসানাত কামাল।
কর্মশালায় মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রশিক্ষণার্থীরা অংশ গ্রহণ করেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X