Skip to content
সংবাদ বিস্তারিত
কুলাউড়া

কুলাউড়ায় মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নে মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ভূকশিমইল দারুল উলুম আলিম মাদ্রাসার দাখিল ব্যাচ ২০২২ এর উদ্যোগে ৬ষ্ঠ শ্রেণি হতে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মেধা যাচাই এর লক্ষ্যে ৫ নভেম্বর শনিবার ভূকশিমইল দারুল উলুম আলিম মাদ্রাসায় এ মেধা বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।
মেধাবৃত্তি পরীক্ষায় ভুকশিমইল ইউনিয়নের ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৮১ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন।
মেধাবৃত্তিতে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন ভুকশিমইল দারুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ এ. এইচ এম বজলুল হক। কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন সহকারী মৌলভী মোঃ মতিউর রহমান, হল তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন ভুকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মনির ও ভুকশিমইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফখর উদ্দিন।
দাখিল ব্যাচ ২০২২ এর উদ্যোক্তাদের মধ্যে অন্যতম হলেন, মোঃ মাহবুবুর রহমান, মোঃ এহসানুর রহমান, আব্দুল্লাহ আল মারুফ ও হোসাইন আহমদ সেলিম উল্লেখ্য, উক্ত আয়োজনকে এলাকার সকল শ্রেণির মানুষ আন্তরিকভাবে সাধুবাদ জানান। পরবর্তীতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকে তার যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন অভিভাবকরা।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X