Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

দৈনিক যুগান্তর এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি’র উপর হামলার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন ও সমাবেশ

ষ্টাফ রিপোর্টারঃ
দৈনিক যুগান্তর এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি হোসাইন আহমদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর প্রেসক্লাব। শুক্রবার বিকেলে শেরপুর মুক্তিযাদ্ধা চত্ত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়।
প্রেসক্লাবের সভাপতি শিহাবুর রহমান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ এর পরিচালনায় উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবে সাবেক সভাপতি এম এ আহমেদ আজাদ, শেরপুর প্রেসক্লাবে সহ-সভাপতি আব্দুস সামাদ আজাদ, সহ-সভাপতি কাঞ্চন ভৌমিক, যুগ্ন সম্পাদক শেখ সাহেদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোফাদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাছুম আহমেদ, প্রচার সম্পাদক রিপন মিয়া, অর্থ সম্পাদক জুবায়ের আহমেদ, দপ্তর সম্পাদক আবুল হোসেন সাজু, সদস্য মাজহারুল ইসলাম রকি, আব্দুল আলীম, ফাহাদ আহমেদ শিপন, এহিয়া আহমেদ, সাংবাদিক গহর মোঃ জাওয়াদ, সাংবাদিক ওলি আহমেদ মাহিন ও নূরে ফাউন্ডেশনে সভাপতি পারভেজ মিয়া।
এদিকে হামলার ১৫ দিনে হলেও হামলাকারীদের সনাক্ত করতে পারেনি পুলিশ। পুলিশের তৎপরতা নিয়েও নানা মহলে সমালোচনার সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X