Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতিসহ ৪ নেতা রিমান্ডে

ষ্টাফ রিপোর্টার
পুলিশ এসল্ট মামলায় মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া সহ ৪ নেতার ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত । ২৩ নভেম্বর ১ দিনের রিমান্ড শেষে নেতাকর্মীদের আদালতে সৌপদ্য করে মৌলভীবাজার মডেল থানা।
রিমান্ডে নেয়া অন্যান্য নেতাকর্মীরা হলেন, মৌলভীবাজার পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক জাকির হোসেন সাফিন, জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক তাজুদ চৌধুরী ও মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সাব্বির আহমদ।
জানা যায়, ১৭ নভেম্বর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলী আদালতে আসামীদের জিজ্ঞাসাবাদের জন্য ৫দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শোনানী শেষে ১দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জেলা ছাত্রদলের নেতাকর্মীরা এক দিনের রিমান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, নেতাকর্মীকে হয়রানি করার জন্য এবং আন্দোলন বাঞ্চাল করার জন্য মামলা দেয়া হচ্ছে।
উল্লেখ্য, সিলেট বিভাগীয় সমাবেশ উপলক্ষে ১৩ নভেম্বর মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণকালে তাদেরকে গ্রেফতার করা হয়। ওই দিনই ৫জন নেতার নাম উল্লেখ করে এবং ১৫/২০ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X