Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে বাস চাপায় নারীর মৃত্যু

ষ্টাফ রিপোর্টার
মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকায় সরকারি খাদ্য গুদামের সম্মুখে মিনিবাস চাপায় রিক্সা যাত্রী এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সাথে থাকা ৭ বছরের কন্যা সন্তান আহত হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দুপুর দেড়টার দিকে নিহত রাহেলা বেগম রিক্সা থেকে নামামাত্র দ্রুতগামী একটি মিনিবাস পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় গুরুত্বর আহত হয় তার শিশু সন্তান। আহত শিশুকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াছিনুল হক জানান, ঘটনার পর মিনিবাস রেখে চালক পালিয়ে গেছে। পরে মিনিবাস আটক করে থানায় নিয়ে আসা হয়।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X