Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

অবশেষে বদলি হলেন মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী

ষ্টাফ রিপোর্টার
অবশেষে বদলি হলেন মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের আলোচিত নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামান। সম্প্রতি মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের একাধিক উন্নয়ন প্রকল্পের কাজ নিয়ে একাধিক সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। দেশব্যাপি ওই সংবাদ গুলো ব্যাপক আলোচিত হয়। সংবাদ প্রকাশের পর স্থানীয় সাংবাদিক হুমকি-ধমকির সম্মুখীন হন। এদিকে দুদক ও পাউবোর উর্ধ্বতন কর্তৃপক্ষ পৃথকভাবে এসকল উন্নয়ন প্রকল্পের কাজের মান নিয়েও তদন্ত করে।
পানি উন্নয়ন বোর্ডের উপ-সচিব সৈয়দ মাহবুবুল হক এর দপ্তরাদেশে ১ ডিসেম্বর আলোচিত নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামাকে বদলি করা হয়। উপ-সচিব সৈয়দ মাহবুবুল হক রোববার এই তথ্য নিশ্চিত করেন।
পানি উন্নয়ন বোর্ডের অফিস আদেশ সূত্রে জানা যায়, ১ ডিসেম্বর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ-সচিব সৈয়দ মাহবুবুল হকের স্বাক্ষারিত দপ্তরাদেশে মৌলভীবাজার পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামানকে বদলি করে ঢাকা ডিজাইন সার্কেলে পদায়ন করা হয়। আদেশে আরও বলা হয় বদলী পরবর্তী ৫ কর্মদিবসের মধ্যে স্থানীয় ব্যবস্থাধীনে বর্তমান দপ্তরের দায়িত্বভার হস্তান্তর করার জন্য। অন্যথায় তাৎক্ষণিক অব্যাহতিপ্রাপ্ত হবেন।
মনু নদীর ভাঙন হতে “মনু নদের ভাঙন থেকে কুলাউড়া, রাজনগর ও মৌলভীবাজার সদর রক্ষা” মেগা প্রকল্প একনেকে অনুমোদনের পর ২০২০ সালের ৪ নভেম্বর নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ করেন মুহাম্মদ আক্তারুজ্জামান। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ৯৯৬ কোটি টাকা। এরপর কাজ শুরু হলে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে। প্রতিবাদে স্থানীয়রা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।
জেলার সচেতন মহল বলছেন, “হাজার কোটি টাকার প্রকল্প আর কবে মনুনদীতে আসবে বলা যাচ্ছে না। এজেলার মানুষের দুঃখ নিবারনের জন্য এ প্রকল্পের প্রত্যেকটি কাজের ওয়ার্ক ওয়াডার ও এস্টিমেট অনুযায়ী কাজ হওয়া প্রয়োজন। কিন্তু আমরা লক্ষ করছি এ অনুযায়ী কাজ হচ্ছে না”।
ক্যাপশনঃ মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের আলোচিত নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামান।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X