Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

রাজনগরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ষ্টাফ রিপোর্টার
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় পুলিশ পৃথক অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ী এবং চার জুয়ারীকে আটক করেছে। বুধবার রাতে তাদের আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পৃথক মামলা করে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার উত্তর ঘরগাঁও এলাকা থেকে বুধবার রাতে অভিযান পরিচালনা করে আশরাফুল হক আরিফ (২৩) নামের এক যুবককে আটক করে পুলিশ। এসময় তার কাছ থকে ১২ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। আটকৃত আরিফ উপজেলার সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শামীম আহমদ এর ছেল।
এদিকে পৃথক অপর অভিযানে উপজেলার টেংরা ইউনিয়নের কাছাড়ী এলাকা থেকে ৪ জুয়ারীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার তাস উদ্ধার করে পুলিশ।
রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় বলেন, আসামীদের বিরুদ্ধে মামলা দয়ের করে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X