Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

যুগান্তরে সংবাদ প্রকাশের পর মৌলভীবাজার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত কমিটি

ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোতাহার বিল্লাহ’র দুর্নীতি ও অনিয়মের অভিযোগের বিরুদ্ধে তদন্ত কমিটি করেছে উর্ধ্বতন কর্তৃপক্ষ। গত ২৪ নভেম্বর দৈনিক যুগান্তরে “মৌলভীবাজার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ঘুস বাণিজ্য” শিরোনামে সংবাদ প্রকাশের পর জেলা শিক্ষা কর্মকর্তা এই তদন্ত কমিটি গঠন করেন। তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কিশলয় চক্রবর্তীকে। এদিকে সম্প্রতি সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে কর্মরত শিক্ষকরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামসুর রহমানের সাথে দেখা করে মৌখিকভাবে অনিয়মের বিয়ষ গুলো বলেন। জেলা শিক্ষা কর্মকর্তাও শিক্ষকদের আশ্বস্ত করেছেন।
শিক্ষক নেতারা বলছেন, মৌলভীবাজার সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোতাহার বিল্লাহ’র দুর্নীতি ও অনিয়ম তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে তারা কঠোর আন্দোলনে যাবে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামসুর রহমান তদন্ত কমিটির কথা স্বীকার করে বলেন, “বর্তমানে মেধা বৃত্তি, বই বিতরণ এবং পরীক্ষা নিয়ে ব্যস্থ সময় পার করছি। তবে খুব শীঘ্রই তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X