Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

বাঁশের সাকো পারাপারের সময় নদীতে পড়ে বৃদ্ধের মৃত্যু

ষ্টাফ রিপোর্টার
মৌলভীবাজারের মনু নদীতে বাঁশের সাঁকো পারাবারের সময় পা পিছলে চন্দন রায় (৫৫) নদীতে পড়ে মারা গেছেন। নদীতে পড়ে যাওয়ার ৯ ঘন্টা পর চন্দন রায়ের মৃতদেহ উদ্ধার করেছে মৌলভীবাজার থানা পুলিশ। পরবর্তীতে লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত চন্দন রায় শহরের সাবিয়া গ্রামে থাকতেন। তার গ্রামের বাড়ি ব্রাক্ষণবাড়িয়া জেলার নাছিরনগর উপজেলার বাসিন্দা। দীর্ঘ যাবত কাজের সন্ধ্যানে মৌলভীবাজারে থাকতেন।
শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, প্রতি দিনের মতো যাতায়াত করার সময় মৌলভীবাজার শহরের প্রাণ কেন্দ্র পৌর খেয়াঘাটে রাতে বাঁশের সাঁকো পারাপার সময় পা পিছলে পড়ে যান চন্দন রায়। এখান থেকে উঠতে না পারায় নদীতেই মারা যান।
মৌলভীবাজার মডেল থানার মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X