Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ

ষ্টাফ রিপোর্টার
মৌলভীবাজারে ডিপ্লোমা ইন গ্রাফিক ডিজাইন ও অফিস এপ্লিকেশন কোর্সের প্রশিক্ষনার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের ক্রিয়েশন ইন্সটিটিউট অব টেকনোলজি ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের ফাউন্ডার ও সিইও ওয়াসিম আহমদ নিশান এর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, সৈয়দ শাহ মোস্তফা কলেজের অধ্যক্ষ মোঃ মুসফিকুর রহমান, বিআইএস এর চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব ও পৌর কাউন্সিলর সালেহ আহমেদ পাপ্পু প্রমুখ।
এ অনুষ্ঠান শেষে অতিথিরা ক্রিয়েশন ইন্সটিটিউট অব টেকনোলজি ক্যাম্পাসের উদ্বোধন করেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X