Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়নে সেমিনার

স্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে বুধবার দুপুরে শহরের সৈয়ারপুরস্থ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের হল রুমে সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপ-পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান, মৌলভীবাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ আকতার হুসেন ও রেডিও পল্লী কন্ঠের পরিচালক মেহদী হাসান প্রমুখ।
এছাড়াও সেমিনারে গণমাধ্যমকর্মী, মসজিদের ইমাম, বিদেশযাত্রী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কারিগরি শিক্ষার প্রতি আরও মনোযোগী হওয়ার আহবান জানিয়ে জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম বলেন, সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে অভিভাবকেরা ব্যস্ত। তবে দিন পাল্টেছে। এখন শুধু শিক্ষিত হলেই চলবে না, কর্মক্ষেত্রে সাফলতা পেতে শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনের বিকল্প নেই। কারণ কখন কোন সুযোগ আসে বলা যায় না। কাজ হাতে থাকলে কখন কোন কাজ প্রয়োজন হয় বলা যায় না।
কর্মশালায় কারিগরি শিক্ষার ওপর জোর দেন বক্তারা। তারা বলেন, দেশের প্রতিটি জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে রয়েছে। অর্থনৈতিক ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এসব কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জনের পর বিদেশে যাওয়ার পরামর্শ দেন বক্তারা।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X