Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

ষ্টাফ রিপোর্ট:
রাজশাহী জেলা বিএনপির সভাপতি কর্তৃক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সোমবার দুপুরে মৌলভীবাজার শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল করেছে মৌলভীবাজার জেলা আওয়ামীলী।
বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে জুলিয়া শপিং সেন্টারে সম্মুক্ষে প্রতিবাদ সমাবেশ মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মিজবাহুর রহমান।
বিক্ষোভ মিছিল ও প্রতিবার সমাবেশে জেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X