Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

বর্তমানে সামান্য কিছু আর্থিক চাপে আছি: পরিকল্পনা মন্ত্রী

ষ্টাফ রিপোর্টঃ
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, বৈশি^ক কারণে সারা দুনিয়ায় টালমাল চলছে। আমরা বর্তমানে সামান্য কিছু আর্থিক চাপে আছি। ভয় পাবেন না। ভয়ের কোন ব্যাপার নয়। আমরা স্বাস্থ্যবান আছি। করোনার আগে যে পর্যায়ে ছিলাম আমরা সেই পর্যায়ে নাই। এজন্যই আপনারা মাঝে মাঝে ফিল করেন উন্নয়নের গতি কমে গেছে। আমরা অচিরেই এই গতি অর্জন করতে পারর। হাতের কাজগুলো সম্পূন্ন করতে পারবো। আরো অনেক কাজ বাকি আছে।
বুধবার দুপুরে মৌলভীবাজার রেস্ট ইন হোটেলে ‘মৌলভীবাজার জেলার উন্নয়ন ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
পরিকল্পনা মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, হাওরের জলাভূমিতে চড়ে, উপকূলে সাবধানে কাজ করতে হবে। হাওরে বাঁধ নির্মাণ করলে পানি চলাচলে বাধাগ্রস্থ হয়। এতে পানি বাড়ি ঘরে উঠে যায়। হাওরের পরিবেশ রক্ষার ব্যাপারে প্রশাসন নিয়মিত তদারকি করছে। আমাদেরও সচেতনতার অভাব আছে।
মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত নারী সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান ও সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন ও ক্যাম্পেইন গ্রুপের সমন্বয়ক মোহম্মদ মকিস মনসুর প্রমুখ।
মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ^বিদ্যালয় চাই ওয়ার্ল্ড ওয়াইড ক্যাম্পেইন গ্রুপের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তারা মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ, কৃষি বিশ^বিদ্যালয় ও মনু নদীর উপর বিকল্প সেতু নির্মাণের দাবি জানান। পরিকল্পনা মন্ত্রী দাবিগুলো পূরণের আশ^াস দেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X