Skip to content
সংবাদ বিস্তারিত
জুড়ী

জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো আল্ট্রাসনোগ্রাফি সেবা

স্টাফ রিপোর্টার, জুড়ীঃ

মৌলভীবাজারের জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য আল্ট্রাসনোগ্রাফি সেবা চালু করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) সকালে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমদ মিঠু।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি দেওয়ান আইনুল হক মিনু, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলামসহ স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এ সেবা চালুর ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীরা আল্ট্রাসনোগ্রাফি পরীক্ষার সুযোগ পাবেন। এতে রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসেবা গ্রহণ সহজ হবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X