Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

ন্যাশনাল টি কোম্পানী সহকারি ব্যবস্থাপকের উপর হামলা

স্টাফ রিপোর্টরা:
মৌলভীবাজরে ১২নং গিয়াসনগর ইউনিয়নের প্রেমনগর ন্যাশনাল টি কোম্পানী লিঃ এর সহকারি ব্যবস্থাপক রাশেদুল হাসান রনি মোটরবাইকে কর্মস্থলে আসার পথে পাওনা টাকার জন্য লাঞ্চিত হয়েছেন। এ রির্পোট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি। ঘটনাটি ঘটেছে মোকামবাজারস্থ গোমড়া এলাকায় ৩ নভেম্বর সকাল ১১টায়।
জানা গেছে- হোসেন আহমদ নামীয় এক ব্যক্তির কাছ থেকে রাশেদুল হাসান রনি ৫৫ হাজার টাকা ঋন গ্রহন করেন।  দীর্ঘদিন যাবৎ সে টাকা পরিশোধ না করায় পাওনাদার হোসেন আজ তার গতিরোধ করে টাকা ফেরৎ চাইলে রনি তাকে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখালে সে এ হামলা চালিয়ে তাকে আহত করে।
ন্যাশনাল টি কোম্পানী লিঃ এর ম্যানেজার দেওয়ান বাহা উদ্দিন লিটন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন- হাসান ও রনি দুই বন্দু। পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে এ ঘটনা ঘটে।

তবে রাশেদুল হাসান রনি হামলার বিষয়টি অস্বীকার করে বলেন, আমার সম্মানহানি করার জন্য পরিকল্পিত ভাবে এটা করা হয়েছে।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X