Skip to content
সংবাদ বিস্তারিত
কুলাউড়া

ওয়াইল্ডলাইফ ‘ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ পুরস্কার জিতলেন কুলাউড়ার কুতুব উদ্দিন

কুলাউড়া প্রতিনিধিঃ

 

বিরল ছবি তুলে ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কুতুব উদ্দিন। তিনি উপজেলার জয়চন্ডী ইউনিয়নের দূর্গাপুর বাংলাবাড়ির আবু মোহাম্মদের ছোট ভাই। কুতুব উদ্দিন দীর্ঘদিন থেকে যুক্তরাজ্যের ইংল্যান্ডের পশ্চিম সাসেক্সে বসবাস করে আসছেন।

জানা যায়, লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম প্রতি বছর ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার প্রতিযোগিতার আয়োজন করে। আয়োজিত এই প্রতিযোগিতায় বিশ্বের নানা প্রান্তের আলোকচিত্রীরা তাঁদের তোলা অসাধারণ সব ছবি জমা দেন ওই ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে। সারা বিশ্ব থেকে জমা দেওয়া ছবিগুলোর মধ্য থেকে ২০২৬ সালে ১৯ জন আলোকচিত্রী বিজয়ী হয়েছেন। তাদের মধ্যে একজন হচ্ছেন কতুব উদ্দিন।

এবারের পুরস্কারজয়ী ছবিগুলোর মধ্য থেকে প্রাণীদের গোপন জগতের ছবি পৃথিবীর আলোকচিত্রীদের মধ্য থেকে বাংলাদেশের কুতুব উদ্দিন এর ছবিটি ১৯ নাম্বারে স্থান করে নিয়েছে।

কুতুব উদ্দিনের এই আলোকচিত্রীর কাজের বিষয় ছিলো স্লাইম মোল্ড। এরা এমন একধরনের জীব, যাদের অনেককে খালি চোখে প্রায় দেখাই যায় না। অথচ উপযুক্ত পরিবেশে এদের শরীরে তৈরি হয় নানা রকম গঠন, আকৃতি ও রঙের সমাহার।

স্লাইম মোল্ডের ফলধারী কাঠামো কখনো মাত্র এক থেকে দুই মিলিমিটার উঁচু হয়। এত ছোট কোনো গঠনকে সাধারণ ক্যামেরায় স্পষ্ট করে তোলা কঠিন। তাই এ ধরনের ছবি তুলতে প্রয়োজন বিশেষ আলোকচিত্রের কৌশল, ধৈর্য এবং খুব সূক্ষ্মভাবে বিষয়টি পর্যবেক্ষণ করার ক্ষমতা। তিনি ছবির মাধ্যমে সেই জগৎকেই সামনে নিয়ে আসেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X