স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজার পৌরসভার সম্মুখস্থ মেয়র চত্বরকে পূর্বের শহীদ পার্ক নামকরণ ও মুক্তমঞ্চ স্থাপনের দাবিতে রোববার সাড়ে এগারোটায় শহরের কোর্ট রোডস্থ মেয়র চত্বরে সচেতন নাগরিক সমাজ মৌলভীবাজারের উদ্যোগে এক মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে মনু থিয়েটারের সভাপতি আ স ম সালেহ সোহেলের পরিচালনায় ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুহিত টুটুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, খালেদ চৌধুরী, আব্দুল মতিন, এমদাদুল হক মিন্টু, সৈয়দ সলমান আলী ও হাসান আহমেদ রাজা প্রমুখ।
বক্তারা বলেন, পূর্বে এই পার্কটি শহীদ পার্ক নামে ছিলো। কিন্তু পৌরসভা উন্নয়নের নামে চত্বরে চটপটি-ফুসকার ব্যবসা বসিয়েছে। যাকে কেন্দ্র করে এখানে অনেক অসামাজিক কার্যক্রম হয়ে থাকে। সম্প্রতি এসব ব্যবসা তুলে নিয়েছে পৌর কর্তৃপক্ষ। তাই সচেতন নাগরিক সমাজ দাবি করছে এখন এর নামকরণ পূর্বের শহীদ পার্ক ও মুক্তমঞ্চ করা স্থাপন করা হোক।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পৌর মেয়রের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার মৌলভীবাজারে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন







