Skip to content
সংবাদ বিস্তারিত
কুলাউড়া

সংলাপ পত্রিকার আব্দুল কুদ্দসের মা আর নেই

কুলাউড়া প্রতিনিধি :
কুলাউড়ার বহুল প্রচারিত পাঠক প্রিয় সংলাপ পত্রিকার সহকারী বার্তা সম্পাদক আব্দুল কুদ্দসের মাতা মায়ানূর বেগম আর নেই। (ইন্ন……….রাজিউন)। সোমবার রাত ৩ টা ১৫ মিনিটে উনার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। পরদিন মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় টিলাগাঁও নিজ এলাকা ভাগরিয়াল মোকাম টিলা জামে মসজিদ সংলগ্ন মাঠে জানাযা শেষে কবরস্ত করা হয়। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। নিহতের ৬ছেলে ও ১মেয়েসহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছেন।

সংলাপের সহকারী বার্তা সম্পাদকের মাতৃ বিয়োগে গভীর শোকও সমবেদা জানিয়েছেন কুলাউড়া উপজেলা পনিষদের চেয়াম্যান আসম কামরুল ইসলাম, সংলাপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, ভাইস চেয়াম্যান মাও: ফজলুল হক খান সাহেদ, লন্ডন আওয়ামীলীগের তথ্য গবেষনা বিষয়ক সম্পাদক বিশিষ্ট সাংবাদিক কামাল হাসান, দৈনিক উত্তপূর্ব পত্রিকার সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, টিলাগাঁও ইউয়িন পরিষদের চেয়াম্যান আব্দুল মালিক, পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবাব আলী বাকর খান, কুলাউড়া প্রেক্সক্লাবের সভাপতি এম শাকিল রশিদ চৌধুরী ও সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখ্স, সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল মুক্তাদির ও সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘পূর্বপশ্চিম’র জেলা প্রতিনিধি এম. এ. কাইয়ুম প্রমুখ ।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X