Skip to content
সংবাদ বিস্তারিত
কমলগঞ্জ

কমলগঞ্জে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতারঃ লুন্ঠিত স্বর্ণ উদ্ধার

কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে অস্ত্রসহ ৪ ডাকাতকে গ্রেফতার করেছে কমলগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (২১ নভেম্বর) রাত আনুমানিক ১২ টায় কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান ও ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি পাইপগানসহ ২ রাউন্ড কার্তুজ ও ৩টি রাম দা উদ্ধার করা হয়। তাদেরকে আটক করার পর তাদের স্বীকারোক্তিতে হবিগঞ্জের পুরান বাজারের উত্তম শিল্পালয়ে অভিযান চালিয়ে হবিগঞ্জ থানার নোয়াহাটি গ্রামের দিলীপ দেবের ছেলে মিঠুন দেব (৩২) এর স্বর্ণের দোকান থেকে চোরাইকৃত ২ ভরি ৭ আনা গলানো স্বর্ণ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছে। তাদেরকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- কুলাউড়া উপজেলার পাবই গ্রামের মৃত আঃ কাদিরের ছেলে আব্দুল মজিদ (২৭), কমলগঞ্জ উপজেলার কালিপুর গ্রামের মৃত আঃ লতিফের ছেলে সোলেমান মিয়া (৩২), কমলগঞ্জ উপজেলার বাগমাড়া গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে আল-আমিন (৩০) ও কুলাউড়া উপজেলার বাগজোড় গ্রামের আঃ কুদ্দুছের ছেলে আছকির আলী (৩১)। পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে রাতে কমলগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান শুরু করে। মৌলভীবাজারে বিভিন্ন থানায় গ্রেফতারকৃত আসামী আব্দুল মজিদ (২৭) এর বিরুদ্ধে ৪ টি, সোলেমান মিয়া (৩২) এর বিরুদ্ধে ৫ টি, আল-আমিন (৩০) এর বিরুদ্ধে ৭ টি এবং আছকির আলী (৩১) এর বিরুদ্ধে ৩ টি ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে । অস্ত্র উদ্ধারের ঘটনায় কমলগঞ্জ থানার ওসি তদন্ত সুধীন চন্দ্র দাস বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলা নং ১২।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X