Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারের উন্নয়নে আমরা’ ওয়ার্ল্ড ওয়াইড হোয়াটসআ্যপ গ্রুপের কমিটি গঠন সভাপতি মোঃ আবু তাহের ও সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ মেরাজ

স্টাফ রিপোর্টার:
বর্ণাঢ্য আয়োজন ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মৌলভীবাজারের উন্নয়নে আমরা ‘ ওয়ার্ল্ড ওয়াইড হোয়াটস্আ্যপ গ্রুপের কাউন্সিল সম্পন্ন হয়েছে। এতে সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট লেখক ও ব্যাংকার মোঃ আবু তাহের ও সাধারণ সম্পাদক তরুণ সমাজকর্মী চৌধুরী মোহাম্মদ মেরাজ।

Pic-1
শুক্রবার শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে নির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মৌলভী সৈয়দ কুদরত উল্লাহ ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ সাহাব উদ্দিন আহমদ, মৌলভীবাজার আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও আমেরিকা প্রবাসী এডভোকেট সৈয়দ মাঈনুদ্দিন জুনেল, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডাঃ দীনেশ চন্দ্র সেন, সিনিয়র সাংবাদিক বকসী ইকবাল আহমদ, এডভোকেট আব্দুল মতিন চৌধুরী, এমসিএন ও এমসিএসের চেয়ারম্যান সৈয়দ শওকত হাসান খান এলিন, রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিটের সাবেক সেক্রেটারী মোঃ সাহাব উদ্দিন আহমদ, জেলা মানবাধিকার কমিশনের সেক্রেটারী শাহিন আহমদ চৌধুরী, আইনজীবী কামাল হোসেন চৌধুরী, বিএনএসবি চক্ষু হাসপাতালের প্রজেক্ট অফিসার সৈয়দ ইশতিয়াকুল জাকেরীন, জেলা সুজন সাধারণ সম্পাদক জহর লাল দত্ত, এডভোকেট সৈয়দ সিরাজুল ইসলাম সিরাজী, মৌলভীবাজার বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক শাহাদত হোসাইন, ব্যাংকার নুরুল ইসলাম, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মাধুরী মজুমদার, দীপ্ত নিউজ সম্পাদক দুরুদ আহমদ, ওপেন আই ডট কমের সম্পাদক বেলাল তালুকদার, বিডিঅনটিভির চেয়ারম্যান এমদাদুল হক, সিও উমর ফারুক টিপু, ব্যাংকার আলাউল ইসলাম খান, প্রিন্সিপাল মাওলানা শরীফ খালেদ সাইফুল্লাহ,স্বাস্থ্য সহকারী আব্দুছ ছালাম মামুন, ফ্রেইথ প্রিন্ট চেয়ারম্যান ইমদাদুল হক, সৈয়দ শাহিন আহমদ, এম এ কাইয়ুম সুলতান, মিয়া মোহাম্মদ রিপন, আলিম আল মুনিম, সিরাজুল হাসান, ম্যাজিক মোহন, দুলাল হোসেন জুমান, আব্দুর রহমান, শরীফ আহমদ, মোঃ আজিজুল হোসেন চৌধুরী, ও আব্দুল্লাহ ইয়াস।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X