Skip to content
সংবাদ বিস্তারিত
বড়লেখা

বড়লেখায় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাঠালতলী উচ্চ বিদ্যালয়ে শুক্রবার (২৪ নভেম্বর) সকালে আছিয়া খাতুন কল্যাণ ট্রাস্ট জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উপজেলার ১৭টি উচ্চ বিদ্যালয়ের ১৭০ জন পরীক্ষার্থী অংশ নেয়। এতে বাংলা, ইংরেজী, গণিত ও বিজ্ঞানসহ মোট চারটি বিষয়ে পরীক্ষাগ্রহণ করা হয়। পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির বর্তমান সভাপতি মুক্তিযোদ্ধা মুহাম্মদ সিরাজ উদ্দিন, ট্রাস্টের সভাপতি মহিউদ্দিন আহমদ গুলজার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, যুবলীগ নেতা ওমর উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X