Skip to content
সংবাদ বিস্তারিত
কমলগঞ্জ

কমলগঞ্জে টাকা দিতে না পারায় বিদ্যুৎ পায়নি দুই পরিবার

কমলগঞ্জ প্রতিনিধি:
প্রধানমন্ত্রী নির্দেশ ঘরে ঘরে বিনামূল্যে বিদ্যুৎ পৌঁছে দেয়ার অঙ্গীকার উপেক্ষা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেনীর ঠিকাদার ও স্থানীয় প্রভাবশালী দালাল চক্র। এতে ভোগান্তির শিকার হয়েছে নি¤œবৃত্ত পরিবার। বিনামূল্যের বিদ্যুৎ টাকায় কিনেছে অনেকে। আবার যারা টাকা দিতে পারেনি তারা হয়েছে বিদ্যুৎ সংযোগ থেকে বঞ্চিত। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিদ্যুৎ সংযোগের নামে অবৈধভাবে টাকা উত্তোলনকারীরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে কেউ সাহস পায়না। জানা যায়, কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নে টিলাগাঁও গ্রামে বিদ্যুতায়নের কাজ শেষ হয়েছে প্রায় ৩ থেকে ৪ মাস আগে। কিন্তু টিলাগাঁও গ্রামে সবাই বিদ্যুতের আলোতে আলোকিত হলেও বিদ্যুৎ সংযোগ থেকে বঞ্চিত হয় দরিদ্র ২ টি পরিবার। কারন তারা প্রভাবশালীদের দাবিকৃত টাকা দিতে পারেনি। অভিযোগের খবর পেয়ে টিলাগাঁও গ্রামে গেলে কথা হয়, স্বামী হারা বৃদ্ধা ফুলবানু ও রইছ মিয়ার সাথে। তারা জানান, তাদের কাছে বিদ্যুৎ সংযোগের জন্য ২০ হাজার টাকা দাবি করে এলাকার কিছু প্রভাবশালী নেতা। তারা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে বিদ্যুৎ সংযোগ থেকে বঞ্চিত হন। তারা আরো বলেন, আমাদের গ্রামের প্রতিটি পরিবার থেকে ৫/১০ হাজার করে টাকা নিয়েছে। সবাই বাধ্য হয়ে টাকা দিয়ে বিদ্যুৎ সংযোগ নিয়েছেন। কিন্তু আমরা এখনো আলোর মুখ দেখিনি। আমরা শুনেছি প্রধানমন্ত্রী বলেছেন, বিনামুল্যে ঘরে ঘরে বিদ্যুৎ দেয়ার কথা। আমরা কেন বিদ্যুৎ পাইনা ? কমলগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম মোবারক হোসেনের সাথে আলাপকালে তিনি বলেন, বিষয়টি তিনি অবগত নন। তবে যারা বিদ্যুৎ সংযোগ এখনো পায়নি তাদেরকে আবেদন করার জন্য তিনি বলেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X