Skip to content
সংবাদ বিস্তারিত
কমলগঞ্জ

কমলগঞ্জে টিভি এন্ড টিভি কাপ ফুটবল- ফাইনাল

Kamalgonj Pic Football Madhabpur 2

কমলগঞ্জ প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের মদনমোহনপুর চা বাগানে আকাশ-বিকাশ টিভি এন্ড টিবি কাপ ফুটবল ফাইন্যালে শ্রীমঙ্গলের বুরবুরিয়া চা বাগান পাতাকুঁড়ি স্পোর্টিং ক্লাব কমলগঞ্জের সেরা একাদশ ক্লাব পাত্রখোলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
রোববার(৭ অক্টোবর) বিকালে মদনমোহনপুর চা বাগান মাঠে ফাইন্যাল খেলা শেষে সন্ধ্যায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি বিতরণ করা হয়। কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার মোট ৩২ টি দলের অংশ গ্রহনে মাস খানেক আগে এ প্রতিযোগিতা শুরু হয়েছিল। রোববার স্বাগতিক দল সেরা একাদশ  ক্লাব পাত্রখোলা ও শ্রীমঙ্গলের বুরবুরিয়া চা বাগান পাতাকুঁড়ি স্পোর্টিং ক্লাব-এর মধ্যে ফাইন্যাল খেলা অনুষ্ঠিত। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকলে পরে সরাসরি ট্রাইবেকর অনুষ্ঠিত হয়। ট্রাইবেকারে বুরবুরিয়া চা বাগান পাতাকুঁড়ি স্পোর্টিং ক্লাব ৪-২ গোলে সেরা একাদশ  ক্লাব পাত্রখোল কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে উমা শঙ্কর গোয়ালার সভাপতিত্বে খলিলুর রহমান ও আমজাদ হোসেনের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি বিতরণ করেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাম ভজন কৈরী। বিশেষ অতিথি ছিলেন পুষ্প কুমার কানু, ধনা বাউরী, নির্মল দাশ পাইনকা, হুমায়ূন কবীর তালুকদার ও আসহাবুর ইসলাম প্রমুখ।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X