Skip to content
সংবাদ বিস্তারিত
কুলাউড়া

মৌলভীবাজার-০২ আসনে ৭ প্রার্থীর মনোনয়ন জমা

কুলাউড়া প্রতিনিধি :-
মৌলভীবাজার-০২ কুলাউড়া আসনে মনোনয়নপত্র জমাদানের শেষদিন ২৮ নভেম্বর বুধবার মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সহকারি রিটার্নিং অফিসার ও কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল লাইছ এর কাছে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।
সহকারি রিটার্নিং অফিসার ও কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসারের অফিস সুত্রে জানা যায়, মনোনয়নপত্র জমাদানকারীরা হলেন- বিকল্পধারা বাংলাদেশ (মহাজোট) এর পক্ষে এম এম শাহীন,  গণফোরাম (ঐক্যফ্রন্ট) এর পক্ষে সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) মো: আব্দুল মতিন এমপি, জাতীয় পার্টি থেকে মাহবুবুল আলম শামীম, ইসলামী আন্দোলন থেকে হাফিজ মতিউর রহমান, ইসলামী ঐক্যজোট থেকে আসলাম হোসেন রহমানী এবং বিপ্লবী ওয়াকার্স পার্টি থেকে প্রশান্ত দেব ছানা রুহেল।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X