Skip to content
সংবাদ বিস্তারিত
কমলগঞ্জ

কমলগঞ্জ কৃষক আনন্দমেলা

কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুরের উত্তরভাগ গ্রামে কৃষক আব্দুল মতিনের উদ্যোগে শতাধিক কৃষক নিয়ে কৃষক আনন্দ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় শতাধিক টমেটো চাষীরা উপস্থিত ছিল। শনিবার দুপুরে আপ্যায়ন শেষে কৃষকদের মাঝে আনন্দ কূপন বিতরণ করে পরে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। র‌্যাফেল ড্র-এর মাধ্যমে কৃষক সাইদুর ইসলাম একটি বাইসাইকেল পান। এভাবে ১টি মুঠোফোন, ডিনারসেটসহ ৮টি আকর্ষণীয় পুরষ্কার ৮জন কৃষক। উদ্যোক্তা কৃষক আব্দুল মতিন মেলায় অংশগ্রহনকারী সকল কৃষকের মাঝে একটি করে ছাতা বিতরণ করেন। কৃষক আনন্দ মেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা পূর্ণ চাঁদ সিংহ ও সাব্বির এলাহী।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X