Skip to content
সংবাদ বিস্তারিত
কমলগঞ্জ

কমলগঞ্জে চক্ষু চিকিৎসা সেবা

কমলঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জের পতনউষার ইউনিয়নের শহীদনগর বাজারে দিনব্যাপী চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।
সোমবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় গ্রাম বাংলা সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে ও পল্লী চিকিৎসক আব্দুল হান্নানের পরিচালনায় অনুষ্ঠিত চক্ষু চিকিৎসা সেবা শিবিরের উদ্বোধন করেন তওফিক আহমদ (বাবু)। চক্ষু চিকিৎসা শিবিরের আলোচনা পর্বে বক্তব্য রাখেন নারায়ন মল্লিক, আবুল বশর। চক্ষু চিকিৎসা সেবা শিবির পরিচালনায় সহযোগিতা করেন মাহিদুল ইসলাম, মনসুর খান, আব্দুল মোমিন, আনোয়ার খান, এনামুল সাকের, হোসেন জয় ও শাকিল আহমদ।
বিএনএসবি চক্ষু হাসপাতাল মৌলভীবাজারের ডা. সুস্মিতা দেব, ডা. মোজাহের হোসেন, ডা. অনুপম পাল ও পিআরও মেডিক্যাল সহকারী হাফিজুর রহমান সহস্রাধিক চক্ষু রোগীকে দেখে সেবাপত্র পদানসহ বিনা মূল্যে ঔষধ বিতরণ করেন।
এছাড়াও পরীক্ষা নিরিক্ষা করে ছানি পড়া রোগীদের বাছাই করে পরবর্তী চিকিৎসা সেবা দানে মৌলভীবাজার চক্ষ হাসপাতালে পাঠানো হয়।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X