Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে যুবলীগের বর্ধিত সভা ও বিজয় র‌্যালি

ষ্টাফ রিপোর্টারঃ
বিজয়ের মাস উপলক্ষে মৌলভীবাজার জেলা যুবলীগের উদ্যোগে বুধবার দুপুরে পৌরজনমিলন কেন্দ্রে এক বর্ধিত কর্মিসভা ও বিজয় র‌্যালী অনুষ্ঠিত হয়। এতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতাকর্মিরা অংশগ্রহণ করেন।
জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউর রহমান সুমনের পরিচালনায় বর্ধিত কর্মি সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনে নৌকা মার্কার প্রার্থী নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পৌর মেয়র মো. ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মুহিবুর রহমান তরফদার, আজমল হোসেন ও মসুদ আহমদসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বর্ধিত কর্মি সভা শেষে যুবলীগের আয়োজনে শহরে একটি বিজয় র‌্যালী বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ চত্ত্বরে গিয়ে শেষ হয়।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X