Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

রাজনগর হানাদারমুক্ত দিবস উপলক্ষে আব্দুর রাজ্জাক একাডেমিতে আলোচনা সভা

রাজনগর প্রতিনিধি:

রাজনগর হানাদারমুক্ত দিবস উপলক্ষে আব্দুর রাজ্জাক একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৬ ডিসেনম্বর) দুপুরে আলোচনা সভার উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে ৬ ডিসেম্বর রাজনগর হানাদার মুক্ত করার স্মৃতিচারণ করে তিনি বলেন, একাত্তর সালে এই দিনে রাজনগরে পতাকা উত্তোলনের আগে স্থানীয় দুই রাজাকার ফজলু ও জবরকে তারাপাশা মডেল প্রাথমিক বিদ্যালয়ের গুলাছ ফুলগাছে বেঁধে ঝুলিয়ে রাখা হয়। পরে তিনি সেখানে পতাকা উত্তোলন করেন। ওই দিন রাজনগরের বিভিন্ন এলাকা শত্রুমুক্ত হওয়ার খবর আসতে থাকে। সেখানে তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন।

একাডেমির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আলীম আল মুনিম এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কামারচাক ইউপি চেয়ারম্যান নজমুল হক সেলিম, প্রধান শিক্ষক গোপাল রঞ্জন দে, মোশাহিদ উদ্দিন, ঋষিকেশ পাল। এসময় স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, একাডেমির শিক্ষক-শিক্ষিকা, অভিবাবকগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X