Skip to content
সংবাদ বিস্তারিত
প্রবাস

মৌলভীবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমনকে বৃটেনের নিউপোর্ট যুবলীগের সংবর্ধনা প্রদান

মৌলভীবাজার প্রতিদিন ডেস্ক:
মৌলভীবাজার জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা সৈয়দ রেজাউর রহমান সুমন এর সম্মানে ৭ অক্টোবর বৃটেনের ওয়েলসের নিউপোর্টের ত্রি মোগলে যুক্তরাজ্য যুবলীগ নিউপোর্ট শাখার উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নিউপোর্ট যুবলীগের সভাপতি মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে এবং যুবলীগের জয়েন্ট সেক্রেটারি রুহুল আমিন ও সিনিয়র সহ সভাপতি শাহ শাফি কাদিরের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সদস্য ও ইউকে ওয়েলস যুবলীগের সাবেক সভাপতি মৌলভীবাজার জেলার সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর আহমদ, বিশেষ অতিথি ছিলেন ব্রিষ্টল বাংলা প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম, সেক্রেটারী খায়রুল আলম লিংকন, ওয়েলস যুবলীগের সভাপতি ভিপি সেলিম আহমদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রজন্ম ৭১ এর সভাপতি বেলায়েত হোসেন খান, ওয়েলস শ্রমিকলীগের সভাপতি নুরুল আলম চুনু, ওয়েলস যুবলীগের সিনিয়র সহ সভাপতি আবুল কালাম মুমিন, নজরুল ইসলাম, ওয়েলস যুবলীগের সহ সভাপতি রকিবুর রহমান, সাবেক ছাত্রনেতা আবদুল ওয়াহিদ বাবুল, যুবনেতা আনহার মিয়া, জাস্টিস ফর জেনোসাইড ১৯৭১ এর সেক্রেটারী আবিদুর রহমান কাবিদ. কবির মিয়া .ফরহাদ চৌধুরী. দুলন সিকদার. মাজহার আহমদ. বাদল আহমদ ও লিমন ইসলামসহ কাডিফ সোয়ানসী ও নিউপোর্টের নেতৃবৃন্দ।।
সংবর্ধিত অতিথির বক্তব্যে সৈয়দ রেজাউর রহমান এই সভা আয়োজন করায় যুবলীগকে ধন্যবাদ জানিয়ে আগামী নিবাচনে আওয়ামীলীগকে পূণরায় ক্ষমতায় আনতে সবাইকে নৌকার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহবান জানান।
প্রধান অতিথির বক্তব্যে ওয়েলস আওয়ামী লীগ লিডার মোহাম্মদ মকিস মনসুর সংবর্ধিত অতিথি যুবনেতা সৈয়দ সুমনের ছাত্র রাজনীতির ও সমাজসেবা মূলক কাজের বিভিন্ন দিক তুলে তার আগামী দিনের রাজনীতির এগিয়ে যাওয়ার শুভ কামনা করেছেন।।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X