Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে ছাত্রলীগের কর্মীসভা

স্টাফ রিপোর্টার:

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগের দলীয় প্রার্থী নৌকার সমর্থনে নির্বাচনী বর্ধিত কর্মীসভা করেছে মৌলভীবাজার জেলা ছাত্রলীগ।

আজ ০৯ ডিসেম্বর দুপুরে শহরের পৌর জনমিলন কেন্দ্রে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি আমীরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব আলম এর সঞ্চালনায় র্নিবাচনী বর্ধিত কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের আওয়ামীলীগ প্রার্থী নেছার অহমদ।

বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, জেলা আওামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সভাপতি মোঃ কামাল হোসেন প্রমুখ।

এছাড়াও নির্বচনী এই বর্ধিত কর্মী সভায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X