Skip to content
সংবাদ বিস্তারিত
কুলাউড়া

কুলাউড়ায় ঐক্যফ্রন্ট প্রার্থীর প্রথম জনসভায় ছাত্রদলের হাতাহাতি

কুলাউড়া প্রতিনিধি:
কুলাউড়ায় জাতীয় ঐক্যফ্রন্টের মনোনিত ধানের শীষ প্রতিকের প্রার্থী সুলতান মো. মনসুরের প্রথম জনসভায় ছাত্রদলের দু’গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। গতকাল ১০ ডিসেম্বর সোমবার বিকেলে আয়োজিত জনসভায় ছবি তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতির ঘটনা ঘটে। এসময় স্টেজে বক্তব্য রাখছিলেন ঐক্যফ্রন্টের কুলাউড়া নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাবেক এমপি নওয়াব আলী আব্বাছ খান। তাৎক্ষনিক তিনি নেতাকর্মীদের শান্ত রাখতে দলীয় এক কর্মীকে দিয়ে কবিতা আবৃত্তি শুরু করেন।
জানা যায়, জাতীয় ঐক্যফ্রন্টের মনোনিত ধানের শীষ প্রতিকের প্রার্থী সুলতান মো. মনসুরের প্রথম জনসভায় স্টেজে উঠে ছবি তুলছিলেন স্থানীয় সাংবাদিক শাকির আহমদ। তিনি উপজেলা ছাত্রদলের ফয়েজ-গিয়াস গ্রুপের যুগ্ম আহ্বায়ক। এসময় ছাত্রদলের অপর গ্রুপের রেজাউল আলম ভূইয়া খোকন এসে তাকে (শাকির) স্টেজ থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেন। এসময় ছাত্রদলের ফয়েজ-গিয়াস গ্রুপের নেতাকর্মীরা খোকনের দিকে তেড়ে আসেন। তখন দু’গ্রুপের মধ্যেই হাতাহাতি শুরু হয়। এনিয়ে প্রায় ২০ মিনিট সভার কার্যক্রম স্থগিত ছিল। পরবর্তীতে বিষয়টি দেখে দেয়া হবে এমনটি বলে ছাত্রদল নেতাকর্মীদের শান্ত করেন বিএনপি নেতাকর্মীরা।
এ বিষয়ে জানতে তাৎক্ষনিক উভয় গ্রুপের সভাপতি-সম্পাদকের সাথে যোগাযোগ করা হলে তারা এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা ছাত্রদলের ফয়েজ-গিয়াস গ্রুপের এক নেতা বলেন, খোকন যেটি করেছেন তা চরম অন্যায়। এর খেসারত তাকে দিতে হবে। বিষয়টি সুষ্টু সমাধান না হলে আমরাও এর শেষ দেখে নেবো- বলে ওই নেতা মন্তব্য করেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X