Skip to content
সংবাদ বিস্তারিত
কমলগঞ্জ

কমলগঞ্জে ৪ বছরের শিশু ধর্ষিতঃ আটক ১

কমলগঞ্জ প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জের পাত্রখলা চা বাগানে ৪ বছরের এক শিশু ধর্ষিত হয়েছে।

জানা যায়, (৬ অক্টোরব) শনিবার রাতে পাত্রখলা চা বাগানের মসজিদ লাইনের তারা মিয়ার মেয়ে (৪) দুলাল এর ঘরে টিভি দেখতে গেলে তাকে নির্জন কক্ষে একা পেয়ে (তারা মিয়ার) বেয়াই দুলাল মিয়া (৪৫) জোর পূর্বক ধর্ষন করে। পরে বিষয়টি জানাজানি হলে শনিবার দিনে মেয়ের পিতা তারা মিয়া দুলালের বিরুদ্ধে মামলা করলে রোববার রাতেই আসামী দুলাল মিয়াকে গ্রেফতার করে কমলগঞ্জ থানা পুলিশ। মেয়েটিকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কমলগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। মামলার আসামী দুলাল মিয়াকে গ্রেফতার করা হয়েছে।  তদন্ত অব্যাহত আছে।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X