Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

শ্রীমঙ্গলে বিএনপি’র ৬ নেতাকর্মী গ্রেফতার

স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় অভিযান চালিয়ে শুক্রবার বিএনপি’র ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- শ্রীমঙ্গল উপজেলার সুফি মিয়া, মোঃ মছদ্দর আলী, মোঃ মোছাব্বির মিয়া, আব্দুল আহাদ মেম্বার, মোঃ আতাউর রহমান ও মোঃ কবির মিয়া।
বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, সম্পূর্ণ অন্যায়ভাবে তাদের নেতাকর্মীদের আটক করছে পুলিশ। তাদের নামে কোন মামলা না থাকা সত্বেও গায়েবী মামলা দিয়ে তাদের গ্রেফতার করা হচ্ছে। পুলিশ জানায় তাদের বিরোদ্ধে একাধিক মামলা রয়েছে।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X