Skip to content
সংবাদ বিস্তারিত
কুলাউড়া

মহাজোটের পক্ষে কাজ করবে কুলাউড়া জাতীয়পার্টি

কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে জাতীয়পার্টি নেতৃবৃন্দ মহাজোটের পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন। শনিবার ১৫ জানুয়ারি এক প্রেসবিজ্ঞপ্তিতে দলের নেতারা জাতীয় পার্টির সভাপতির বাসভবনে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয় বলে জানান।
কুলাউড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম লুৎফুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এসএম সিদ্দিক লোকমান এর পরিচালনায় সভায় বক্তব্য দেন উপজেলা জাপার সহ- সভাপতি মহিবুল কাদির চৌধুরী পিন্টু, যুগ্ম সম্পাদক মো. হাজির আলী, সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন, অর্থ সম্পাদক আব্দুল মুমিন তাপাদার, বরমচাল ইউপি সভাপতি আব্দুল লতিফ, কাদিরপুর ইউপি সভাপতি আব্দুস শহিদ ফারুক, সম্পাদক আব্দুর রহমান, রাউৎগাঁও ইউপি সম্পাদক চেরাগ আলী গোলাপ মেম্বার, পৃথিমপাশা ইউপি সম্পাদক আব্দুর রাজ্জাক মেম্বার, কর্মধা ইউপি সম্পাদক দিদারুল আলম, টিলাগাঁও ইউপি সভাপতি হোসেন আহমদ, সম্পাদক সৈয়দ হেলাল, জয়চণ্ডী ইউপি সম্পাদক আহাদ মিয়া, ব্রাহ্মণবাজার ইউপি সম্পাদক আসুক মিয়া, হাজীপুর ইউপি সভাপতি আমজাদ হোসেন, কুলাউড়া সদর ইউপি সভাপতি সৈয়দ জয়নাল আবেদীন, ভাটেরা ইউপি সম্পাদক পাখি মেম্বার, ভুকশিমইল ইউপি সম্পাদক টেনু মিয়া ও যুবসংহতি সভাপতি শেখ আজগর আলী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, কুলাউড়া জাতীয় পার্টি নেতারা মহাজোটের পক্ষে কাজ করবে। কেননা জাতীয়পার্টি মহাজোটের কাছে এই আসন দাবি করেনি। কৌশলগত কারণে এখানে প্রার্থী দেয়া হলেও নির্বাচনী মাঠে তার প্রচারণা চালানোর কথা নয়। তাছাড়া প্রার্থী অ্যাডভোকেট মাহবুবুল আলম শামীম দলের কোন নেতাকর্মীর সাথে যোগাযোগ না করে একাই প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তার সাথে দলের নেতাকর্মীদের কোনসম্পর্ক নেই।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X