Skip to content
সংবাদ বিস্তারিত
জুড়ী

বিএসএফকে বিজিবির মিষ্টি বিতরণ

জুড়ী প্রতিনিধি:
ভারতের সীমান্তরক্ষি বাহিনী বিএসএফ এর জন্য বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর পক্ষ থেকে মিষ্টি পাঠানো হয়েছে।
শনিবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টায় ভারতের লাঠিটিলাক্যাম্পের বিএসএফের এসি মদনলালেরনিকট বর্ডার গার্ড বাংলাদেশ ৫২ ব্যাটালিয়নের জুড়ী কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার মোঃ মোবারক হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের একটি দল লাঠিটিলা সীমান্ত এলাকা দিয়ে মহান বিজয় দিবসের শুভেচ্ছা স্বরূপ ৩০ কার্টুন মিষ্টি হস্তান্তর করেন। এ সময় মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদানের জন্য বিজিবির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X