Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

শেরপুর প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার পূর্ব খলিলপুর এলাকার হত্যা মামলার পলাতক  আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব।
শুক্রবার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে বারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর আভিযানিক দলের মেজর মোঃ শওকাতুল মোনায়েমের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকারসহ এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে মুকিত মিয়া (৪৫) নামের ব্যক্তিকে গ্রেফতার করা হয়। মুকিদ মিয়া পূর্ব খলিলপুর গ্রামের মৃত ছাত্তার মিয়ার ছেলে।
সে গত ১৫ জুলাই  পতিত জমি সংক্রান্ত দুই গ্রামবাসির মধ্যে অস্ত্রসহ মারামারি, হত্যা মামলায় এজাহার নামীয় পলাতক আসামী।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X