Skip to content
সংবাদ বিস্তারিত
কমলগঞ্জ

কমলগঞ্জে নারী সমাবেশ

কমলগঞ্জপ্রতিনিধি:
মৌলভীবাজার-৪ আসনে আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকার বিজয়কে নিশ্চিত করতে মৌলভীবাজারের কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের কালেঙ্গায় পৃথক দুটি স্থানে মহিলা আওয়ামীলীগের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় পশ্চিম কালেঙ্গা গ্রামের একটি বাড়িতে প্রথম নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। বেলা ১২টায় কালেঙ্গা বাজারে রহিমপুর ইউপি সদস্যা রেজিয়া বেগমের বাড়িতে দ্বিতীয় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। দুটি নারী সমাবেশ নৌকা প্রতীকের পক্ষে বক্তব্য রাখেন ইফতেখার আহমদ, মুন্না রায়, বিলকিছ বেগম, শেখ মনোয়ারা। বক্তারা বলেন, দেশের উন্নয়ন ধারা বজায় রাখতে হলে, সুখি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ও নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে হলে আওয়ামীলীগের ও নৌকার বিকল্প নেই। তাই আগামী ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X