Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে পৃথক অভিযানে আটক-২

স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: বদরুজাম্মান সজল (৫০) ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও ৭নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর আনিছুজ্জামান বায়েছ (৪০) কে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার পৃথক অভিযানে তাদের আটক করা হয়।  বিকেল ৩ টার দিকে সুলতান মনসুরের সংবাদ সম্মেলন শেষে বের হওয়ার পর মৌলভীবাজার প্রেসক্লাবের সামন থেকে মো: বদরুজাম্মান সজলকে আটক করে ডিবি পুলিশ। এর আগে সকাল ১০ টায় শহরের কাজিরগাঁও এলাকা থেকে কাউন্সিলর আনিছুজ্জামান বায়েছকে আটক করা হয়।
মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরোদ্ধে পুলিশ অ্যাসল্ট মামলা রয়েছে।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X