Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

কোটা বহাল চায় মণিপুরী শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার:
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কোটা পুনর্বহালে দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন, সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ মণিপুরী ছাত্র পরিষদ মৌলভীবাজার শাখা।
মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মণিপুরী ছাত্র পরিষদের কয়েক শত শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মণিপুরী ছাত্র পরিষদ মৌলভীবাজার শাখার সভাপতি মানস কান্তি সিংহ, সহ-সভাপতি শিউলী সিনহা, সাধারণ সম্পাদক সন্ধীপ কুমার সিংহ, মহিলা সম্পাদিকা সুষ্মিতা সিনহা, কমলগঞ্জ উপজেলা আহ্বায়ক উচ্ছাস সিংহ প্রমুখ।
এসময় বক্তরা বলেন, “সম্প্রতি সরকার ১ম ও ২য় শ্রেণীর সরকারি চাকুরি ক্ষেত্রে সংরক্ষিত আসন বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করায় প্রান্তিক এই নৃ-জনগোষ্ঠী উন্নয়নের মূল ¯্রােত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আর্থ-সামাজিক অগ্রগতি সাধনে বাধাগ্রস্থ হবে এবং মেধা মনন বিকাশের সুযোগ থেকে বঞ্চিত হবে।
মানববন্ধন শেষে মৌলভীবাজার প্রেসক্লাবে কোটা বহালের দাবিতে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে সরকারি চাকুরিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কোটা পদ্ধতি পুণর্বহালের জন্য মণিপুরী শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জোর দাবি জানান। এছাড়াও যে সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে আধিবাসি কোটা নেই সেই সকল প্রতিষ্ঠানে কোটা চালু, আসন সংখ্যা বৃদ্ধি ও বৃত্তি প্রদানের দাবীও জানান তারা।
সংবাদ সম্মেলন শেষে জেলা প্রশাসকের মাধ্যেমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X