Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

শ্রীমঙ্গল-ঢাকা সড়কে এনা বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ

স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল-ঢাকা সড়কে এনা পরিবহন বাস ও বাংলাদেশ পার্সেল কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছে। শ্রীমঙ্গলস্থ হাইওয়ে পুলিশ এ সড়ক দূর্ঘটনা নিশ্চিত করেন।
স্থানীয়রা জানায়, সোমবার আনুমানিক সকাল সাড়ে ১০ টায় সখিনা সিএনজি পাম্প সংলগ্ন শ্রীমঙ্গল-ঢাকা সড়কে সিলেটগামী এনা বাস ও ঢাকাগামী বাংলাদেশ পার্সেল কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সড়ক দূর্ঘটনায় চালকসহ ৩ জন গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন রাজশাহীর আনিসুর রহমান, নাটোরের হানিফ বেপারি, শ্রীমঙ্গলের করিম মিয়া।
আহতদের ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X