Skip to content
সংবাদ বিস্তারিত
জুড়ী

জুড়ীতে ১৮ হাজার টাকা গাড়ীতে পেয়ে ফেরত দিলেন অটোরিক্সা চালক

জুড়ি প্রতিনিধি:
১৮ হাজার টাকা গাড়ীতে পেয়ে তা ফেরত দিয়ে সততার ইতিহাসে আবারও বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন মৌলভীবাজারের জুড়ী উপজেলার দরছ আলী (৩০) নামে এক অটোরিকশা চালক। মঙ্গলবার রাতে তিনি মালিকের হাতে এটাকা ফেরত দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বড় ধামাই থেকে নয়াবাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন হেলাল উদ্দিন নামে এক কাতার প্রবাসী। নয়াবাজারে গাড়ী থেকে নেমে একটা দোকানে বসেন তিনি। প্রয়োজনে পকেটে হাত দিলে দেখেন মানিব্যাগ নেই। তাৎক্ষণিক ভাবে ড্রাইভারের নাম্বার সংগ্রহ করে ফোন দিলে ড্রাইভার দরছ আলী গাড়ি নিয়ে এখানে আসেন এবং উপযুক্ত প্রমাণ পাওয়ায় মালিকের হাতে মানি ব্যাগ ফেরত দেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X