Skip to content
সংবাদ বিস্তারিত
কমলগঞ্জ

কমলগঞ্জে মৃত অজগর উদ্ধার

কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগান সংলগ্ন লেইকে পাড়ে মৃত অবস্থায় একটি অজগর পাওয়া গেছে ।” বুধবার (১৬ জানুয়ারি) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগান এলাকায় অবস্থিত মাধবপুর লেইকের পাহাড়ের উপর দুপুর পৌনে ২ টায় সাড়ে নয় ফুট লম্বা এই বার্মিজ পাইথন সাপটি পড়ে থাকতে দেখে পর্যটকগণ মাধবপুর লেইকের দায়িত্বে থাকা গার্ড বাবুল মিয়াকে খবর দিলে সে অজগর সাপটি উদ্ধার করে। পরে বাবুল মিয়াসহ কয়েকজন মিলে মৃত সাপটিকে চা বাগানের পাশে একটি গর্ত করে পুঁথে ফেলা হয়। এ ব্যাপারে সহকারী বন সংরক্ষক আনিসুর রহমান বলেন, মৃত সাপটি মাটি চাপা থেকে তুলে দেখা হবে। ফ্রিজ আফ করে রাখার ব্যবস্থা না থাকায় সংরক্ষন করার সুযোগ নেই।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X