Skip to content
সংবাদ বিস্তারিত
কমলগঞ্জ

কমলগঞ্জে দেবালয় পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেবীপুর সার্বজনীন দেবালয় পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন বুধবার (১৬ জানুয়ারি) বিকাল ৫ টায় দেবালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। মুধুসূদন পালের সভাপতিত্বে ও প্রনীত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইমতিয়াজ আহমেদ বুলবুল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিহারেন্দু ভট্টাচার্য্য,শংকর লাল সাহা, প্রণয় দত্ত, প্রদীপ দত্ত রিন্টু। স্বাগত বক্তব্য রাখেন সত্যেন্দ্র কুমার পাল (নান্টু)। বক্তব্য রাখেন পংকজ ভট্টাচার্য্য, বিকাশ চন্দ্র রায়, নারায়ন পাল, নিতাই পাল, প্রদীপ পাল, শিপ্রাংশু পাল প্রমুখ। সম্মেলনের শুরুতে দেবীপুর সার্বজনীন দেবালয় পরিচালনা কমিটির প্রধান পৃষ্টপোষক প্রয়াত বকতিয়ার আহমেদ ও দেবীপুর সার্বজনীন দেবালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি শিক্ষক প্রয়াত বিনোদ বিহারী দাশের আত্মার শান্তি কামনায় ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। সম্মেলনের ২য় অধিবেশেনে শংকর লাল সাহার সভাপতিত্বে ও প্রণয় দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত কাউন্সিল সভায় দেবীপুর সার্বজনীন দেবালয় পরিচালনা কমিটিতে আগামী তিন বছরের জন্য সর্ব্বসম্মতিক্রমে সত্যেন্দ্র কুমার পাল (নান্টু)-কে সভাপতি ও নিতাই পদ পালকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X