Skip to content
সংবাদ বিস্তারিত
প্রবাস

ছুটি কাটিয়ে মেহদীর রঙ মুছতে না মুছতেই ফ্রান্স প্রবাসী তরুণের মৃত্যু

ফ্রান্স প্রতিনিধি:
ছুটি কাটিয়ে রোববার দেশ থেকে ফিরে মঙ্গলবারেই না ফেরার দেশে চলে গেলেন ফ্রান্স প্রবাসী ফারুক বাবুল। নতুন বিয়ে করা মেহদীর রঙও তার হাত থেকে মুছেনি কিন্তু তার আগেই তিনি পাড়ি দিলেন পরপারে।
মঙ্গলবার দুপুরে তিনি হটাৎ বুকে ব্যাথা অনুভব করলে তার রুমের অন্যান্যরা পম্পিয়ার (এম্বুলেন্স) ডেকে নিয়ে আসেন। এসময় কর্তব্যরত এম্বুলেন্স কর্মীরা পরীক্ষা-নিরিক্ষা করে দেখেন তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।  পরে এম্বুলেন্স কর্মীরা তার মৃত সার্টিফিকেট (ছাড়পত্র) দিয়ে চলে যান।
ফারুক বাবুল (৩২) নামে এই প্রবাসী বাংলাদেশের ফেনী জেলার রাজাপুর ইউনিয়নের বাসিন্দা। ফ্রান্স প্রবাসী ফেনীর বাসিন্দা বাবু ভূঁইয়া জানিয়েছেন, মৃত বাবুল গত দশ বছর থেকে ফ্রান্সের প্যারিসের মেট্রো হোসে বসবাস করছিলেন।
বর্তমানে তার মরদেহ জানাজা সার্ভিসের মাধ্যমে প্যারিসের একটি হাসপাতালের হিমাগারে রাখা আছে এবং আগামী শুক্রবার বাদ জুমা তাঁর জানাজার নামাজ প্যারিসের বাংলাদেশ অভারভিলা জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X