Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

রাজনগর উপজেলা পরিষদ নির্বাচন স্বতন্ত্র ভাইস চেয়ারম্যান প্রার্থী বেলাল চৌধুরী

রাজনগর প্রতিনিধি: 

ফেব্রুয়ারির শুরুতে উপজেলা পরিষদ নির্বাচনের তফশিল আর মার্চে সারা দেশে ধাপে ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসি। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে রাজনগর উপজেলায় স্বতন্ত্র ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করতে চান মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের গয়াসপুর গ্রামের তরুণ সমাজকর্মী হুমায়ূন কবীর চৌধুরী বেলাল । সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষামূলকসহ অনেক সেবামূলক কাজে জড়িত রয়েছেন বেলাল চৌধুরী ।
তরুণ সমাজ সেবক হিসেবে বিভিন্ন কাজে সাধারণ মানুষের কাছে ছুটে যাওয়ার পাশাপাশি নিজ উপজেলায় বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছেন বেলাল।
বেলাল চৌধুরী বলেন, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমি স্বতন্ত্র ভাইস চেয়ারম্যান প্রার্থী হতে চাই। আমাদের সকলের স্বপ্নের রাজনগরকে সকল শ্রেণী পেশার মানুষের সুচিন্তিত মতামতের ভিত্তিতে একটি সমৃদ্ধশালী উপজেলায় রুপান্তরিত করতে চাই। আমি সামাজিক বিভিন্ন কাজের সাথে জড়িত রয়েছি। শিক্ষা-স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানসহ নানা ক্ষেত্রে অগ্রণী ভূমিকা বজায় রাখতে কাজ করতে চাই। নিজ উপজেলার বিভিন্ন সামাজিকমূলক কাজ করে যাচ্ছি ও আগামীতে করে যাবো। আপনাদের সবার সহযোগীতা ও দোয়া চাই।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X